শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

তিতাস নদীর তীরে ময়লার ভাগাড়, টিবি ক্লিনিকে দুর্গন্ধে অতিষ্ঠ রোগী-চিকিৎসকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৫ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:38 pm

তিতাস নদীর তীরে ময়লার ভাগাড়, টিবি ক্লিনিকে দুর্গন্ধে অতিষ্ঠ রোগী-চিকিৎসকরা

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেষ প্রান্তে মেড্ডা এলাকায় অবস্থিত জেলার একমাত্র টিবি ক্লিনিক (পুরাতন বক্ষব্যাধি ক্লিনিক)। প্রতিদিন দূরদূরান্ত থেকে যক্ষা সহ বক্ষব্যাধি রোগে আক্রান্ত রোগীরা এই ক্লিনিকে আসে চিকিৎসা নিতে। কিন্তু দীর্ঘ ৫ বছর ধরে এই হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা সেবা গ্রহিতারা ময়লার দুর্গন্ধে নাকাল। একাধিক বার এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েও কাজ হয়নি। জেলা প্রশাসনের সভায়ও এই বিষয়ে আলোচনা করে কোন প্রকার সুরাহা মেলেনি।

সরেজমিনে মেড্ডায় টিবি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ময়লার দুর্গন্ধেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। স্টাফরা কাজ করছেন যার যার মতো করে। কিন্তু সেবা নিতে আসা রোগীরা নাক-মুখ চেপে বসে আছেন। অনেকে আবার ময়লার দুর্গন্ধে সহ্য না করতে পেরে দৌড়ে বের হয়ে যাচ্ছেন ক্লিনিক থেকে। স্টাফরা জানালেন, ক্লিনিকের পূর্বদিকের দেয়ালের পাশে তিতাস নদীর তীরে পৌর সভা ময়লার ভাগাড় বানিয়েছে। এতে যেমন ক্লিনিকের ভেতরে দূ্গন্ধ ছাড়াচ্ছে, তেমনি নদীর পানি দূষিত হচ্ছে।

খাদিজা আক্তার নামে রোগীর স্বজন বলেন, বাধ্য হয়ে ক্লিনিকের ভেতরে বসে আছি শুধু চিকিৎসা নিতে। নাহলে এখানে কোন স্বাভাবিক মানুষ থাকার কথা নয়।

রুমেল মিয়া নামের আরেকজন বলেন, হাসপাতালের ভেতরে এত দুর্গন্ধ কিভাবে থাকে বুঝে আসছে না। দম বন্ধ হওয়ার অবস্থা।

কথা হয় এই ক্লিনিকের চিকিৎসক মেহেদী হাসানের সাথে। তিনি বলেন, ‘আমাদের কিছু করার নেই, ময়লার দুর্গন্ধে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নিজের দায়িত্ব তো পালন করতে হবে। কিন্তু ক্লিনিকে আসা রোগীরা এই দুর্গন্ধ সহ্য করতে পারেন না। তারাও আমাদের প্রশ্ন করেন এতো দুর্গন্ধে কিভাবে বসে চিকিৎসা সেবা দিচ্ছি।’

ক্লিনিকের ইনচার্জ চিকিৎসক মাহমুদা বেগম বলেন, ‘আমি আসার আগে থেকে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। আমাদের তো নিজেদের কোন বর্জ্য নেই। আশপাশের বাজার গুলোর সকল ময়লা আবর্জনা তিতাস নদীর তীরে এই ক্লিনিকের দেয়ালের পাশে ফেলে আসছে পৌর সভা। ফলে বাতাসে ময়লার দুর্গন্ধে ছড়াচ্ছে ক্লিনিকের ভেতরে। আমরা পৌর সভাকে এই বিষয়ে চিঠি দিয়েও কোন লাভ হয়নি। সিভিল সার্জন মহোদয় এই বিষয়ে চেষ্টা করেও কোন ফলাফল এখন পাননি।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ বলেন, ‘আমরা পৌরসভাকে বেশ কয়েকবার লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি। জেলা উন্নয়ন কমিটির সভায়ও বিষয়টি উপস্থাপন করেছি। পৌরসভার জানিয়েছে এই বিষয়ে ব্যবস্থা নিবে।’

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, ‘ময়লা-আবর্জনা নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। টিবি ক্লিনিকের বিষয়ে কাজ করতে সময় পাচ্ছি না। এই বিষয়ে আমরা ব্যবস্থা নিব।’

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | বুধবার, ২৫ মে ২০২২

The Daily Sarod |