জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 1:16 am
দূরন্ত সাহসিকতায় এক বৃদ্ধকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বাচিঁয়ে রীতিমত হিরো বনে গেছেন স্কুল ছাত্র কেফায়েত উল্লাহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। কেফায়েত উল্লাহ আখাউড়া উপজেলার দেবগ্রামের মোজালক মিয়া কনিষ্ঠ সন্তান। সে উপজেলার দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। বৃদ্ধকে দৌড়ে বাছানোর ঘটনার ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
বিকেলে এই প্রতিনিধির সাথে কথা হয় কেফায়েত উল্লাহ’র। তিনি বলেন, গত একমাস যাবত আমি সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে সকাল ৬টা থেকে কোচিং করছি। প্রতিদিন ভোরে আমি সহ এলাকায় কয়েকজন তরুণ সেখানে প্রেকটিসে যাই। প্রতিদিনের মতো আমরা আজ ভোর সাড়ে ৫টার দিকে বাইপাস সড়ক দিয়ে সিএনজি চালিত অটো রিকশা যোগে ফুটবল একাডেমিতে যাচ্ছিলাম। যাওয়ার সময় সিলেট-চট্রগ্রাম রেলপথে ট্রেন আসায় গেইট ফেলে দেওয়া আমাদের দাড়াতে হয়। সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখে একটি ট্রেন প্রায় আমাদের কাছাকাছি এসে গিয়েছিল। এসময় দেখতে পায় একজন বৃদ্ধ রেললাইন দিয়ে হেটে ট্রেনে সামনে যাচ্ছিল। এই অবস্থা দেখে আমি দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটিকে সরিয়ে দেই। আর কয়েক সেকেন্ডে দেড়ি হলেই লোকটি ট্রেনের নিচে চলে যেত। তিনি আরও বলেন, আমি লোকটিকে জিজ্ঞাস করলাম আপনার সামনে দিয়ে ট্রেন আসতেছে আর আপনি কেন সামনে দিয়ে হেটে গেছেন? উত্তরে জানালেন, উনি কানে শোনেন না। পরে লোকটিকে নিরাপদ স্থানে দাড় করিয়ে আমরা একাডেমিতে চলে আসি। হাতে সময় খুব কম থাকা উনার নাম-পরিচয় জিজ্ঞাস করিনি। এই ঘটনাটি আমার সাথে থাকা অন্যরা ভিডিও করে। পরে তা ফেসবুকে ছেড়ে দেয়।
কেফায়ের উল্লাহ’র এই সাহসিকতার জন্য জালালী ফুটবল একাডেমি থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
জালালী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ শেখ সোহরাব জালালী বলেন, আমাদের একাডেমির অন্যতম উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে মুক্ত থাকা এবং নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করা। কেফায়েত উল্লাহ’র এই সাহসিকতায় আমরা গর্বিত। ভিডিওতে দেখেছি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকটিকে সে বাচিঁয়েছে। তার মতো ছেলেদের জন্য আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। আমরা আগামী রোববার একাডেমির পক্ষ থেকে কেফায়েত উল্লাহকে সংবর্ধনা দেব ও পুরস্কৃত করবো।
Posted ১:১৩ এএম | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya