শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৭ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:55 pm

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা আসছেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত এবং বায়োজিন কসমেসিউটিক্যাল নিবেদিত তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউডের এই অভিনেত্রী।

আগামী ২৮ ও ২৯ জুলাই আয়োজনের প্রথম দুই দিন  থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’।

দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে এই আয়োজনে। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, গান, ডান্স সহ নানান আয়োজন।

আয়োজক সূত্রে জানা যায়, ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’এর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এর পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে শিল্পা শেঠি কুন্দ্রা বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

ঢাকায় ২০১৬ সালেও এসেছিলেন শিল্পা শেঠি। ওই সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদ্গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘি প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | সোমবার, ২৭ জুন ২০২২

The Daily Sarod |