স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৯ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ঘটনার প্রায় ৪২ ঘণ্টারও বেশি সময় পর রবিবার উদ্ধার হয়েছে। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বেলা ১১টার দিকে ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনা হয়। তবে, ট্রলারের ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেনন সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকেলে ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১জন নারী ও ৯জন শিশু। স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।
Posted ৩:০১ পিএম | রবিবার, ২৯ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya