শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:46 pm

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ সরকারের অংশদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিল কর্তক বাস্তবায়িত প্লাটফরমস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ভার্চুয়ালী জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাইনউদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ এর সভাপতি মো. আরজু মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন জাতীয় শুদ্ধাচার ,তথ্য অধিকার আইন, সিটিজেন চার্টার ও বাল্য বিবাহের উপর বিস্তারিত আলোচনা করেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাইনউদ্দিন বাল্য বিবাহের বিভিন্ন তথ্য তুলে ধরে এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আয়োজিত অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ডিপিএফের কাজ সম্পর্কে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফএর সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

এই অনুষ্ঠানে সরকারের জবাবদিহিতার নির্দেশনা অর্থাৎ সিটিজেন চার্টার, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে প্রচারণার জন্য ভিডিও চিত্র, গান, নাটক, কবিতা আবৃত্তি পরিবেশন করার মাধ্যমে সচেতন বার্তা প্রচার করা হয়।

বাল্যবিবাহ নিয়ে গান, কবিতাআবৃত্তি, একক সঙ্গীত অনুষ্ঠানে পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, মো. সোহেল রানা, জীবন আচার্য ও নবনীতা রায় বর্মন। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ও সাংবাদিক মনির হোসেন ও শরীফ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন পিফরডির সিভিল সোস্ইাটি কোঅর্ডিনেটর মো.মোফাক মোর্শেদ খান চৌধুরী ও জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম।

অনলাইনে সংযুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, এডভোকেট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, গৃহিনীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগন।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন এস এম শাহীন।

 

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |