শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ডাকাতের হাত থেকে প্রাণে বাঁচলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সুপারভাইজার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 12:22 am

ডাকাতের হাত থেকে প্রাণে বাঁচলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সুপারভাইজার

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সাহসিকতায় ডাকাতের হামলা থেকে প্রাণে রক্ষা পেল পৌরসভার ময়লা ডাম্পিংয়ের কাজে নিয়োজিত সুপারভাইজার কিরণ মিয়া (৩৫)। বুধবার (০৬ এপ্রিল) ভোরে দক্ষিণ পৈরতলা-গোকর্ণঘাট সড়কের রেলগেইটে এই ঘটনাটি ঘটে। কিরণ মিয়া জেলা শহরের শিমরাইল কান্দি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তবে এই ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে আহত হয়েছেন কিরণ মিয়া।

কিরণ মিয়ার সহযোগীরা জানান, সারারাত আমরা শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা উচ্ছেদ করে ট্রাকে করে আমিনপুর এলাকায় ভাগাড়ে ডাম্পিং করি। বুধবার ভোরে ময়লার গাড়িটি ময়লা ডাম্পিং করতে যায়। সেখান থেকে সেহরি খেতে ট্রাক ফিরে আসার আগেই সুপারভাইজার কিরণ মিয়া অটোরিকশা দিয়ে আগেই চলে যাচ্ছিলেন। রেলগেইট কাছাকাছি আসার পর দেখেন ৩/৪জন যুবক পাশের মসজিদে ওজু করছিলেন। রেললাইনে রিকশা উঠার পর পেছনে থেকে দৌড়ে এসে ৪/৫জন ডাকাতের দল তার অটোরিকশাটি ঘিরে ধরেন। অবস্থা বেগতিক দেখে অটোরিকশা চালক পালিয়ে যান। এসময় লুটপাট করতে কিরণ মিয়ার গলায় চাপাতি ধরে ডাকাতেরা। এসময় কিরণ মিয়া চাপাতিটি ঝাপটে ধরে ফেলেন। এই অবস্থায় তারা তার শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার আত্মচিৎকারে পাশের মসজিদের ভেতর থেকে লোকজন বের হয়ে আসলে ডাকাতের দল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আহত সুপারভাইজার হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় অভিযান চালানো হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ১২:২২ এএম | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

The Daily Sarod |