স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৯ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:56 pm
গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডুবির ঘটনায় নিহতের তালিকায় আরও একজন নারীর নাম যুক্ত হয়েছে। এনিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ২৩জনে দাঁড়ালো। নিহত নারীর নাম জামিলা বেগম (৬৫)। মৃত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী।
রোববার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।
মোহাম্মদ রুহুল আমিন জানান, ট্রলার ডুবির ঘটনায় নিহত আরও এক নারীর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে জামিলা বেগমের স্বজনরা তার মরদেহ নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মরদেহ কবর দিয়ে দেওয়া হয়। আজকে এই বিষয়ে জানতে পেরে তার বাড়িতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিলা বেগমের মৃত্যুর প্রত্যয়ন করেছেন।
তিনি আরও জানান, ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন থেকে তার পরিবারকে ২০হাজার টাকা প্রদান করা হয়েছে।
Posted ৯:৫৬ পিএম | রবিবার, ২৯ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya