শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ঝুঁকি নিয়ে ভারত থেকে প্রবেশ বেড়েছে,বিকল্প চিন্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:40 pm

ঝুঁকি নিয়ে ভারত থেকে প্রবেশ বেড়েছে,বিকল্প চিন্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে প্রতিবেশি দেশটি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন হয়ে বাংলাদেশী যাত্রী প্রবেশে করছে। এ অবস্থায় বিষয়টি মনিটরিং করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ্ দৌলা খান বলেন, সম্প্রতি সময়ে আখাউড়া স্থল বন্দর হয়ে ভারত থেকে যাত্রী প্রবেশের হার বেড়েছে। এ অবস্থায় ভারত ফেরত যাত্রীদেরকে বর্তমানে জেলার বিজয়নগর উপজেলায় ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কোয়ারেন্টাইন করা হচ্ছে। ভারত থেকে ফেরা নাগরিকদের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পাশের জেলায় কোরারেন্টাইনে রাখার চিন্তা ভাবনা চলছে বলে জানান জেলা প্রশাসক হায়াত উদ্ দৌলা খান।

পরিদর্শন কালে তিনি আখাউড়া ইমিগ্রেশন অফিস ঘুরে দেখেন। এসময় তিনি ইমিগ্রেশন অফিসের সামনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বসানো মেডিকেল টিমের সদস্যদের সাথে কথা বলেন। পাশা-পাশি ভারত থেকে আসা রোগীর স্বজন সহ যাত্রীদের সাথে কথা বলেন।

এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে এ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ইমিগ্রেশন অফিসার আব্দুল হামিদ।

তবে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক ব্যতিত সব ধরনের বাংলাদেশী নাগরিক এই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বুধবার ৬০ জন ও বৃহস্পতিবার শতাধিক যাত্রী আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১

The Daily Sarod |