শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

জেলা পরিষদ নির্বাচনের স্বার্থে প্রয়োজনে আইন সংশোধন করা: কসবায় আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 3:22 pm

জেলা পরিষদ নির্বাচনের স্বার্থে প্রয়োজনে আইন সংশোধন করা: কসবায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনের পর তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে তারা শীঘ্রই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত শীঘ্রই আইন সংশোধন করা যায় সেই চেষ্টা করবে সরকার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (১১মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ভোজ্যতেলের বাজার অস্থিরতা সম্পর্কে মন্ত্রী বলেন,গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি সময়ে তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশের পড়েছে। সরকারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে। এজন্য তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো: শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:২২ পিএম | শুক্রবার, ১১ মার্চ ২০২২

The Daily Sarod |