কসবা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ১৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 7:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুলতানপুর ৬০ বিজিবি’র পক্ষ থেকে অসহায় কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কসবা বিজিবি ক্যাম্পে ও চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পে এলাকার মহামারী করোনায় কর্মহীন ৪০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কসবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার এসএম আলম ও চন্ডিদ্বার ক্যাম্পের আবুল কালাম আজাদ বলেন সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়কের নির্দেশনা অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, তেল, লবনসহ অন্যান্য সামগ্রী। এছাড়াও উপজেলার সবকটি বিজিবি ক্যাম্পে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৭:৪৪ পিএম | রবিবার, ১৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya