শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর ফিরতে শুরু করেছে বিদুৎ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:45 pm

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর ফিরতে শুরু করেছে বিদুৎ

দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের চার ঘণ্টা পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ দ্রুত ‘রিস্টোর’ হচ্ছে জানিয়ে মন্ত্রী সন্ধ্যা ৭টার দিকে তার ফেইসবুক পোস্টে বলেছেন, “ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় (বিদ্যুৎ) সরবরাহ চালু হয়েছে।”

মঙ্গলবার দুপুর ২টার দিকে জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের অর্ধেক অঞ্চলের বিদ্যুৎ চলে যায়।

বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে যুক্ত মানিকনগর সঞ্চালন লাইনে বিদ্যুৎ পুনরায় চালু করা গেছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির তরফে জানানো হয়।

পিজিসিবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, “টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম জোনের প্রায় পুরোটা ও সিলেট জোনের পুরোটায় বিদ্যুৎ চলে এসেছে। কুমিল্লা জোন ও ঢাকা জোনের কিছু অংশ বাকি আছে।”

আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে জানিয়ে তিনি বলেন, “বিদ্যুৎ মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। তবে এটি ফিরিয়ে আনা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।”

ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে জানিয়ে মন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে লেখেন, “অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”

ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকী এলাকা গুলোতেও বিদ্যুৎ দ্রুততম সময়ে সরবরাহ করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে বিতরণ বিভাগ।

সূত্র: বিডি নিউজ

 

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২

The Daily Sarod |