স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 5:05 pm
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ‘জনকল্যাণই ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর ব্রত। আমরা তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে যা যা করা দরকার তাই করবো।’
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল মোনেম লিমিটেড এর উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও রুমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya