শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চিকিৎসা শেষে গুজব উড়িয়ে দেশের পথে কাজি হায়াৎ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:54 pm

চিকিৎসা শেষে গুজব উড়িয়ে দেশের পথে কাজি হায়াৎ

গুজব উড়িয়ে দিয়ে প্রায় আড়াই সপ্তাহ নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা শেষে আজ (১৩ জানুয়ারি) দেশে ফিরছেন ‘আম্মাজান’-খ্যাত পরিচালক কাজী হায়াৎ।

গুণি এই পরিচালকের হৃদরোগ ও ডায়াবেটিসের পর ঘাড়ের রক্তনালীতে ব্লক ধরা পড়ে।

চিকিৎসার জন্যে গত ২২ ডিসেম্বর নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

কাজী হায়াৎ হাসপাতাল ছেড়েছেন দুদিন আগে। আজ রাতে তিনি বাংলাদেশে আসছেন-  এমনটিই জানিয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

সবকিছু ঠিক থাকলে কাজী হায়াৎ দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন বলেও উল্লেখ করেন মারুফ।

সূত্র: ডেইলি স্টার

Facebook Comments Box

Posted ২:৫৪ পিএম | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |