শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

চম্পকনগর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার চৌধুরীর সভায় বিপুল জনসমর্থন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 1:31 am

চম্পকনগর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার চৌধুরীর সভায় বিপুল জনসমর্থন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, করছেন উঠান বৈঠক। এসব উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ ভোটাররা উপস্থিত হচ্ছে। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দু’টি পাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আনোয়ার হোসেন চৌধুরীর সমর্থনে ইউনিয়নের বিভিন্ন জায়গা সভা ও প্রচারণা চালানো হচ্ছে। বুধবার বিকেলে আনোয়ার হোসেন চৌধুরীর দু’টি পাতা প্রতিকের ইউনিয়নের আইড়া মাছিমপুর মুরশেদ মেম্বারের বাড়ির সামনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি ফুল মিয়া হাজি।

মুকতাদিরের পরিচালনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, নজরুল ইসলাম ভূইয়া, ইদ্রিস মিয়া, মদন মিয়া, মাছিমপুর গ্রামের সিদ্দিকুর রহমান, বড় হাটির হারুন মিয়া, মুছা মিয়া, প্রবাসী নজরুল ইসলাম, হাফেজ আকার হোসেন, শিরন কাজি, যুব সমাজের পক্ষে জুয়েল রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চম্পকনগর ইউনিয়নে উন্নয়নে আনোয়ার চৌধুরীর বিকল্প কেউ নেই। নির্লোভ এই মানুষটি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। আমাদের বিশ্বাস তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি বেকার সমস্যা দূর করবেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখবেন।

সভায় উপস্থিত থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী সবার কাছে দোয়া চেয়ে বলেন, বিগত দিনে যিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি এলাকার উন্নয়নে কাজ করেনি। এই ইউনিয়নে যে হাসপাতাল হয়েছে তা আমাদের মাননীয় এমপি মহোদয় করেছেন। এতে বর্তমান ইউপি চেয়ারম্যানের কোন ভূমিকা নেই। ইনশাআল্লাহ এবার যদি জণগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে চম্পকনগরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।

 

Facebook Comments Box

Posted ১:৩১ এএম | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |