শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ঘুষ স্বীকার করে ভিডিও ভাইরাল হওয়া নাসিরনগরের সেই তহসিলদার বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৮ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 6:40 pm

ঘুষ স্বীকার করে ভিডিও ভাইরাল হওয়া নাসিরনগরের সেই তহসিলদার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আলোচিত সেই তহশিলদার আলমগীর মিয়া চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আলমগীর মিয়া চৌধুরী উপজেলার ভলাকুট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার)।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠার পর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ভলাকুট ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আলমগীর মিয়া চৌধুরীর ঘুষ চেয়ে কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়। এনিয়ে উপজেলা জুড়ে তোলপাড় চলছে। সংবাদ প্রকাশিত হয় জাতীয় বিভিন্ন গণমাধ্যমে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই এলাকার এক ব্যক্তি।

লিখিত অভিযোগ ও ভিডিও ভাইরালের পর ২ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ওই ভূমি সহকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ৩ মার্চ কারণ দর্শানোর লিখিত জবাব দেয় অভিযুক্ত আলমগীর মিয়া চৌধুরী। লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা যায়।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভলাকুট ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আলমগীর মিয়া চৌধুরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী বিধি তাকে সাময়িক বরখাস্ত করা হল। বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন।

Facebook Comments Box

Posted ৪:৫২ পিএম | শুক্রবার, ১৮ মার্চ ২০২২

The Daily Sarod |