শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

গ্যালাক্সি থেকে রহস্যময় রেডিও সিগনাল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:42 pm

গ্যালাক্সি থেকে রহস্যময় রেডিও সিগনাল

একটি দূরবর্তী গ্যালাক্সি থেকে রহস্যময় রেডিও সিগনাল বা সংকেত পাওয়া গেছে। এই সংকেতগুলো কানাডার একটি টেলিস্কোপে  ধরা পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে বেতার তরঙ্গের বিস্ফোরণগুলোর সঠিক প্রকৃতি ও উৎস এখনও পর্যন্ত জানা যায়নি।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ওই সংকেতগুলো ১.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরবর্তী স্থান থেকে আসছে। একই  সূত্র থেকে আসা ১৩টি ফাস্ট রেডিও বার্স্টের(এফআরবি) মধ্যে একটি সংকেত ছিল খুবই অস্বাভাবিক যা একাধিকবার এসেছে।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া’র(ইউবিসি) জ্যোতির্বিজ্ঞানী ইনগ্রিড স্টেইর্স বলেছেন, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমরা সম্ভবত সংকেতগুলো কোথা থেকে এবং কেন আসছে তা জানতে সক্ষম হবো।

টেলিস্কোপটি একাধিকবার আসা একটিসহ মোট ১৩টি বেতার বিস্ফোরণ তাৎক্ষণিক সনাক্ত করতে পেরেছে।

কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির শ্রীহর্ষ টেন্ডুলকার বলেছেন, আরও একটি সংকেত আমরা পেয়েছি যা একাধিকবার এসেছে। এটির বৈশিষ্ট্য প্রথমটির মতোই; তবে এটি প্রথম সংকেতটির চেয়ে বেশি তথ্য দিয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪২ পিএম | বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত