শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

“গণবিপ্লবী সরকারকে” উৎখাত চেষ্টার অভিযোগে আখাউড়ায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 7:57 pm

“গণবিপ্লবী সরকারকে” উৎখাত চেষ্টার অভিযোগে আখাউড়ায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে এবার  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় মামলা হয়েছে। গত সোমাবার (১৮ নভেম্বর) সকাল পৌণে নয়টার দিকে আখাউড়া থানার এস.আই আব্দুল আলীম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা  আরো ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে  থেকে রনি ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ইটের টুকরা, বাঁশ, রড উদ্ধার করা হয়।

একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলা দায়েরের একদিনের ব্যবধানে আখাউড়া থানায় আরেকটি মামলা হলো। দুটি মামলারই বাদী পুলিশ।

আখাউড়া থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতামূলক কাজের জন্য রোববার রাতে উপজেলার গাজীর বাজারের বাসস্ট্যাÐের কাছে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন এমন খবরে সেখানে অভিযান চালিয়ে রনি ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময় রাফসান জনি, মোকাদ্দেস মিয়া, ঈশান ভূইয়া, নিয়ামুল সিকদার, আরাফাত রহমান, আমজাদ হোসেন মাসুক, শামীম ভূইয়া, সামির, মমিন, জাহিদুল ইসলাম শাওন, ইয়ার হোসেন, তুষার ভূইয়া, রফিকুল ইসলাম শান্ত, রাব্বি আহম্মেদসহ আরো অনেকে পালিয়ে যায়।

Facebook Comments Box

Posted ৭:৫৭ পিএম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

The Daily Sarod |