শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভেসে উঠলো যমজ শিশুর মরদেহ

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৭ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:37 pm

খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভেসে উঠলো যমজ শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে আদিবা ও আরিফা নামের দুই যমজ শিশু মারা গেছে। রোববার সকাল সাএএ ১০টার দিকে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু অষ্টগ্রামের উত্তরপাড়া আলী হোসেনের মেয়ে। তাদের বয়স দুই বছর।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে দুই শিশু ডুবে যায়। স্থানীয়রা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। এর কিছুক্ষণ পর তাদের দেহ পানিতে ভেসে উঠলে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে হাসপতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | রবিবার, ০৭ নভেম্বর ২০২১

The Daily Sarod |