শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

খুনী রাশেদকে ফেরাতে ট্রাম্পের সাথে আলোচনা করা হচ্ছে-আইনমন্ত্রী (ভিডিও সহ)

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:30 pm

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণের জন্য বিএনপি সরকার সাহায্য করেছে। নূর চৌধুরীকেও সাহায্য করেছে। ডালিমের স্ত্রী মারা যাওয়ার পরে তার মরদেহ পাকিস্তান থেকে যখন এখানে এসেছে তখন খালেদা জিয়ার মূখ্য সচিব গিয়ে মরদেহ গ্রহণ করেছিলেন। এই হলো বিএনপির ইতিহাস।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সুপার মার্কেট চত্বরে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আইনের শাসনের দেশ। খুনী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের আদালতে গেছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ-আলোচনা করা হচ্ছে। রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করব।
মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে বঙ্গবন্ধুর আরেক খুনী মহিউদ্দিনকে ফিরিয়ে দিয়েছিল। তাই আমাদের বিশ্বাস খুনী রাশেদ চৌধুরীকেও যুক্তরাষ্ট্র নিশ্চই আমাদের ফেরত দেবে।
উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রনালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ য্গ্নু-আহŸায়ক এমজি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেল ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া ও মো.মোশারফ হোসেন ইকবাল, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ন-আহŸায়ক নাজমুল আলম খান বেদন ও আলী রেজা পলাশ, উপজেলা ছাত্রলীগ আহŸায়ক মো.আফজাল হোসেন রিমন, যুগ্ন-আহŸায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীগন, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, মুুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোক সভায় দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মো.আবদুল হান্নান ও গীতা পাঠ করেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।

 

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯

The Daily Sarod |