শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিলো: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 5:59 pm

খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিলো: আইনমন্ত্রী

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ‘১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে তাঁর স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিলো এবং দেশকে ব্যর্থ রাষ্টে পরিণত করতে চেয়েছিলো। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং মানুষের মুখে হাসি ফোটাতে। বঙ্গবন্ধু এদেশের মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলো। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে বঙ্গবন্ধুর সবস্মৃতি মুছে ফেলতে চেয়েছিলো। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশ বিদেশে সরকারী চাকুরি দিয়েছিলেন। এখন তারা বড় বড় কথা বলে। সেই সুযোগ তারা পাবেনা।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা জেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমুলক সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানান। আইনমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন ও দিবসটি উদযাপন উপলক্ষে এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করতে বলেন।

উপজেলা আওয়ামী লীগ যুগ্মু আহবায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগনসহ দলীয় লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

The Daily Sarod |