স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 9:57 pm
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে সব বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ আত্মদান করেছেন, সেই সব বীর শহীদানের স্মৃতি মুক্তিযুদ্ধের ইতিহাস চির অক্ষয় ও অমর হয়ে আছে।
তিনি রোববার (১০ অক্টোবর) খারঘর গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে খারঘর গণকবর সংরক্ষণ ও স্মৃতি পরিষদ এবং নবীনগরের বড়াইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জাহাঙ্গীর আলম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
সভার আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক গণকবরে শহীদানের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
Posted ৯:৫৭ পিএম | রবিবার, ১০ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya