ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০২ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 1:09 pm
ঈদুল আযহার আর কিছুদিন বাকি। কোরবানির ঈদ মানেই ঈদের দিন খাবার টেবিলে থাকতে হবে গরুর মাংসের হরেক রকম পদ। তাই খাবার টেবিলে আইটেমে চমক ও নতুনত্ব আনতে তৈরি করুন আলু বোখারায় টক ঝাল গরুর মাংস।
উপকরণ:
গরুর মাংস দেড় কেজি,
পেঁয়াজ বাটা আধা কাপ,
বাদাম বাটা ১ টেবিল চামচ,
পেঁয়াজ কুচি আধা কাপ,
আদা বাটা ২ টেবিল চামচ,
টক দই ১কাপ,
লেবুর রস ১ চা চামচ,
শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা চামচ,
কাঁচা মরিচ ৪/৫ টি,
হলুদ গুঁড়া আধা চা চামচ,
আলু বোখারা ১০/১২টি,
কিসমিস বাটা ১ টেবিল চামচ,
কাঁচামরিচ ৪/৫টি,
ঘি ৩/৪ কাপ,
জয়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচ।
প্রণালি: পেঁয়াজ বাদামী করে ভেজে আদা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ দিয়ে কষিয়ে মাংস ঢেলে আবার কষাতে হবে। দই, হলুদ,মরিচ, গোলমরিচ ও সামান্য গরম পানি দিয়ে আবার কষাতে হবে। বাদাম ও কিসিমিস বাটা ও অর্ধেক আলু বোখারা বাটা (বিচি ফেলে) ও বাকি অর্ধেক আলু বোখারা আস্ত ছিটিয়ে ৫ মিনিট পর নামিয়ে ফেলুন নতুন এই মজাদার আইটেমটি।
Posted ১:০৯ পিএম | শুক্রবার, ০২ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya