শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কোপা আমেরিকা ফাইনাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সতর্কতামূলক মাইকিং

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১০ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:39 pm

কোপা আমেরিকা খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষ ইতিমধ্যে সংঘর্ষে জড়িয়েছে। আগামীকাল ১১জুলাই ভোর ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল খেলা। এই খেলা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ হাতে নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে শনিবার সকাল থেকেই।

জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপ যোগে মাইকিং করা হচ্ছে।

এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন,’প্রচারণা চালাতে আমার গাড়িতেও মাইক লাগিয়েছি। এছাড়াও সদর মডেল থানাধীন ১৫টি বিটের অফিসাররা মাইকিং শুরু করেছে। মাইকে খেলা বাইরে প্রজেক্টরে, গণজমায়েত হয়ে খেলা দেখা যাবে না, বাসায় বসে খেলা দেখতে হবে। এছাড়াও খেলা পরবর্তী কোন বিজয় মিছিল করা যাবে না’।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘১১তারিখ ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই কোপা আমেরিকার খেলা নিয়ে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ফাইনাল খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোন ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় তা আমরা মাইকিং করে জানিয়ে দিব। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে ৪জনে দল করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো। খেলা শেষ হওয়ার পর কোন অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইবো’।

উল্লেখ্য, খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়া (৬০)কে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজনেরা। এই মারধরের জেরে একই দিন রাতেই আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগিকে বেদরক মারধর করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজনেরা। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।

Facebook Comments Box

Posted ১:৩০ পিএম | শনিবার, ১০ জুলাই ২০২১

The Daily Sarod |