বিনোদন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 8:00 pm
বলিউডে অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত চিত্রনায়িকা পরিণীতি চোপড়া। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমর সিংহ চমকীলা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। যদিও অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি পরিণীতি।
মা হওয়ার পর জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন পরিণীতি। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আধ্যাত্মিক জীবনেও মনোযোগী হয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে স্বামী রাঘব চড্ডার সঙ্গে ভারতের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দিতে দেখা যায় পরিণীতিকে। সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া, আশীর্বাদ গ্রহণ এবং ভক্তিময় পরিবেশে সময় কাটানোর মুহূর্তও ধরা পড়ে।
এদিকে সম্প্রতি এক আলোচনায় মা হওয়ার পর শরীরের পরিবর্তন ও মাতৃত্বের দাগ নিয়ে ইতিবাচক বার্তা দেন এই অভিনেত্রী। তার ভাষ্য, এসব পরিবর্তন জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের স্মারক যা লুকানোর নয় বরং গর্বের সঙ্গে গ্রহণ করা উচিত।
সব মিলিয়ে, অভিনয় থেকে পরিণীতির এই বিরতি স্থায়ী বিদায় নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বরং জীবনের নতুন অধ্যায় মাতৃত্ব, পরিবার ও আধ্যাত্মিকতাকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
Posted ৮:০০ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya