শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

‘কুমিল্লা বিভাগ’ ঘোষণা নিয়ে ফেসবুকে চলছে গুজব

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 10:41 pm

‘কুমিল্লা বিভাগ’ ঘোষণা নিয়ে ফেসবুকে চলছে গুজব

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এরয়াগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে একাধিক পোস্ট, সে সব পোস্টে দেখা গেছে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার কথা। আর এই বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলা অন্তর্ভুক্ত করা কথা। অনেকেই এই খবরে জানাচ্ছেন অভিনন্দন। সেই পোস্ট গুলো এখন ভাইরাল। বিষয়টি গুজব।

মূলত সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা হয়েছে। আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। তবে সভা থেকে কুমিল্লা বিভাগ সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি।

এদিন, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয়। সেই ৮টির মধ্যে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার কোনো এজেন্ডা ছিল না।

তিনি আরও জানান, উপজেলা হতে হলে যেসব শর্ত রয়েছে তার সবগুলো পুরোপুরি পূরণ করে না এ থানা তিনটি। কিন্তু তিনটিই দুর্গম এলাকা। এজন্য নিকার এগুলোকে উপজেলা করতে সম্মত হয়েছে।

একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুল-ফিল না করলে যাতে প্রস্তাব আনা না হয়।’

সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ দিয়ে এবং কিছু নতুন এলাকা সংযুক্ত করা হয়েছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি করপোরেশন এলাকার মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | সোমবার, ২৬ জুলাই ২০২১

The Daily Sarod |