স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৬ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:52 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেছেন, কিশোর-কিশোরীদের সঠিক সুস্থ বিনোদনের মধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরলশ চেষ্টা করে যাচ্ছে। আর তাই মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প চালু করেছে সরকার।আর এই প্রকল্পের মাধ্যমে সঙ্গীত শিক্ষক এবং আবৃতি শিক্ষকের মাধ্যমে সঙ্গীত ও আবৃতি শিক্ষা দিয়ে মননশীল নাগরিক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পশ্চিম মেড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিখারুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য,পশ্চিম মেড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্লাব যে ভুমিকা রাখছে তা অতুলনীয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,পৌর মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শরিফা খাতুন,ফিল্ড সুপার সোহাগ মিয়া ও সাইফুল ইসলাম।
পৌর কিশোর কিশোরী ক্লাবে সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মনিকা আচার্য এবং আবৃতি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শারমিন আক্তার।
Posted ১০:৫২ পিএম | বুধবার, ১৬ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya