কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:26 pm

কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। হত্যা মামলায় আটক হয়ে তিনি ১১ মার্চ থেকে কারাগারের হাজতি হিসেবে বন্দি ছিলেন।

ফজলুর রহমান জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে বুকে ব্যথা উঠলে ফজলুর রহমানকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত শেষে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৬:২৬ পিএম | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

The Daily Sarod |