শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : 11:53 pm

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ  পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পিএম | শনিবার, ০১ মার্চ ২০২৫

The Daily Sarod |