শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবা পৌরসভার মেয়রের দায়িত্ব নিলেন গোলাম হাক্কানী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:45 pm

কসবা পৌরসভার মেয়রের দায়িত্ব নিলেন গোলাম হাক্কানী

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম হাক্কানী ও সাধারন কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন করেছেন। পৌরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের মধ্যে দিয়ে পৌরসভার কার্যক্রম শুরু করেন গোলাম হাক্কানী ও নির্বাচিত কাউন্সিলরগণ।

দায়িত্ব গ্রহণের পর তাদের ফুল দিয়ে বরণ করেন পৌরসভার সচিব আয়েশা আক্তার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে নবনির্বাচিত মেয়র গোলাম হাক্কানী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকোট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্মু আহ্বায়ক রুহুল আমিন বকুল ও কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,কসবা পৌরসভার নির্বাচনে কোন প্রার্থী অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগ যুগ্মু আহবায়ক গোলাম হাক্কানী। পরে গত ২ নভেম্বর ইভিএমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৯জন সাধারন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

The Daily Sarod |