স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 11:32 pm
পৌরসভা নির্বাচনের ৭ম ধাপে আগামী ২নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচন। বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ওই তফসিলে ২নভেম্বর কসবা ছাড়াও নরসিংদীর ঘোড়াশাল, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯অক্টোবর, বাছাইয়ের তারিখ ১১অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ১২-১৪অক্টোবর, আপিল নিস্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতিক বরাদ্ধ ১৮ অক্টোবর ও ভোট গ্রহণের তারিখ ২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
Posted ৯:৩৬ পিএম | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya