শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবা-নবীনগর উপজেলার ১৪ ইউনিয়নে ৩১জানুয়ারি নির্বাচন

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:47 pm

কসবা-নবীনগর উপজেলার ১৪ ইউনিয়নে ৩১জানুয়ারি নির্বাচন

২০২২সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। ৬ষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে এই তফসিল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ৭টি ইউনিয়ন ও নবীনগরের ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আগামী ৩১ জানুয়ারি ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে–মেহারী, বাদৈর, বিনাউটি, গোপীনাথপুর, কাইমপুর, বায়েক ও কসবা পশ্চিম ইউনিয়ন। বাকী খাড়েরা, মূলগ্রাম ও কুটি ইউনিয়নে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, গত ৩য় ধাপে নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে তফসিল অনুযায়ী আগামী ৩১জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন গুলো হলো-কাইতলা দক্ষিণ, বিটঘর, শিবপুর, কৃষ্ণনগর, নাটঘর, বিদ্যাকুট ও বড়াইল ইউনিয়ন।অবশিষ্ট কাইতলা উত্তর ইউনিয়নে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |