কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:55 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৬৮ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে শিকারপুর আলোর দিশারী নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (১৫ জানুয়ারি) উপজেলার শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে সংগঠনের সদস্যরা।
কর্মসূচির মধ্যে ছিল, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ, মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি আলাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন মেজর (অব.) নাছির উদ্দিন খান, প্রবাসী মো. মনির হোসেন ও মো. জসিম উদ্দিন, বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান, কসবা টি আলী ডিগী কলেজ ভারপ্রপ্ত অধ্যক্ষ এ কে আজাদ, শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান ও বাদৈর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন তাজু।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লায়ন এম এ সোহেল আহম্মদ মৃধা।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাংগীর আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রনি ও গভঃমডেল গালস হাই স্কুলের সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিন মৃধা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিকারপুর আলোর দিশারীর সাধারন সম্পাদক মাছুম মিয়া।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৫ পিএম | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya