শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় স্কুল ছাত্রীকে একদিনে পর পর দেওয়া হলো ৩ডোজ করোনার টিকা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 11:00 pm

কসবায় স্কুল ছাত্রীকে একদিনে পর পর দেওয়া হলো ৩ডোজ করোনার টিকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাদিয়া (১৫) নামের ১০ম শ্রেনীর এক শিক্ষার্থীকে পর পর ৩ বার করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পানিয়ারূপ সিরাজুল হক স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। সাদিয়া ওই স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিজ্ঞানের শিক্ষার্থী।শিক্ষার্থী সাদিয়া উপজেলার বিলঘর গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে।

সাদিয়া বুধবার দ্বিতীয় ডোজের টিকা নিতে এলে তাকে পর পর ৩ ডোজ টিকা প্রদান করা হয়। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় সাদিয়ার পরিবারের লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। এতে করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদানে অব্যবস্থাপনারও অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী সাদিয়া জানান, গত ১২ জানুয়ারী ১ম ডোজ টিকা গ্রহণ করি। আজ বুধবার ২য় ডোজের ফাইজার টিকা নিতে এলে আমাকে প্রথমে এক ডোজ, পরে আরও দুই ডোজ টিকা প্রদান করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হয়েছি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ পর্যন্ত এমন ঘটনা হয়নি। কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১১:০০ পিএম | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |