স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১০ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 8:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সেফটি ট্যাংকে কাজ করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এর আগে দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কায়েমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জহির মিয়া(২০) বুগীর গ্রামের মনির হোসেনের ছেলে অনিক (২৭)। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন জাকির হোসেন নামে একজন। আহত জাকির হোসেনের পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার বায়েক গ্রামে কামাল মিয়ার বাড়িতে নতুন বাথরুমে সেফটি ট্যাংকে সেন্টারিংয়ের বাঁশ খুলতে নামে প্রথমে জহির। সে ভেতরে ঢুকে দীর্ঘক্ষণ যাবত ফিরে না আসায় ভেতরে ঢুকে অনিক। অনিকও ফিরে না আসায় নামে জাকির হোসেন। একে একে তিনজনই ফিরে না আসায় লোকজনের দুর্ঘটনা হয়েছে বলে সন্দেহ হয়। বাড়ির লোকজন ট্যাংকের ভেতরে আলো ফেলে দেখতে পায় তিনজনই অচেতন হয়ে পড়ে আছে। পরে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার করে তিনজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন গুরুতর আহত জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভ’ইয়া ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
Posted ৮:৩৮ পিএম | শনিবার, ১০ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya