শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় শিশু ধর্ষণ মামলায় কিশোর আটক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 10:09 pm

কসবায় শিশু ধর্ষণ মামলায় কিশোর আটক

কসবায় গত বৃহস্পতিবার (২৯ আগষ্ট) প্রথম শ্রেণিতে পড়ুয়া (৭) এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছোলেমান মিয়া (১৭)নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর পিতা  বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি  খেলা করছিলো। খেলার স্থল থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে একই গ্রামের ছোলেমান মিয়া (১৭) তার কক্ষে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ছোলেমান মিয়াকে আটক করে।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছোলেমান মিয়াকে আটক করে। ভিকটিম শিশুটি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান;  ছোলেমান মিয়াকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মামলা করেছেন।

আটককৃত ছোলেমান মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯

The Daily Sarod |