শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের দণ্ড

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:57 pm

কসবায় ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের দণ্ড

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় কাজী জানে আলম (৫৫) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভূক্তভোগী স্থানীয় কয়েকজনের অভিযোগের প্রেক্ষিতে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। এ সময় ঘটনাস্থেলই ভ্রাম্যমান আদালত চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ।

আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মাসুদ উল আলম। দন্ডপ্রাপ্ত কাজী জানে আলম কসবা উপজলার গােপীনাথপুর গ্রামের বাসিদা। দুপুরে তাকে আটকের পর সোমবার বিকালে ব্রা‏হ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী জানে আলম কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে লিজা মেডিক্যাল হল নামের একটি ওষুধের ফার্মেসীতে দীর্ঘ দিন ধরে চর্ম, যৌন ও চোখের চিকিৎসা করে আসছেন। তার চিকিৎসায় কয়েকজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়। ক্ষুদ্ধ হয়ে কয়েকজন তার বিরুদ্ধে অভিযাগ করেন। সােমবার দুপুর কসবা উপজলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাে. নুর-ই-আলম, কসবা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাে. আল আমিন ওই লিজা মেডিক্যাল হলে অভিযান চালায়। ওই সময় ভূয়া চিকিৎসক কাজী জানে আলম কয়েকজন রােগীর চিকিৎসা করছিলেন।
ভ্রাম্যমান আদালতের কাছে কাজী জানে আলম তার চিকিৎসকের সনদপত্র দেখাত পারেননি। তার সামনেই রহিমা বেগম ও কুদ্দুছ মিয়া তাঁর চিকিৎসায় অসুস্থ হওয়ার কথা বলেছেন। এ সময় নির্বাহী হাকিম ও কসবা উপজলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ভ্রাম্যমান আদালত বসান। ওই আদালত কাজী জানে আলম তাঁর দাপষ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমান আদালত কাজী জানে আলমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

কসবা উপজলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে গােপীনাথপুর এলাকায় চর্ম, যৌন ও চােখের চিকিৎসা করে আসছেন। স্থানীয় কয়েকজন তার বিরুদ্ধে অভিযােগ দায়ের করেন। অভিযানকালে চিকিৎসকের কােন কাগজপত্র দেখাত না পারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ভূয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, কারাদন্ড প্রাপ্ত ভূয়া চিকিৎসক কাজী জানে আলমকে সোমবার বিকালে ব্রা‏‏হ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৭ পিএম | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯

The Daily Sarod |