কসবা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ১৬ মে ২০২১
সর্বশেষ আপডেট : 12:41 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চন্দ্রপুর ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫মে) বিকেলে মুলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় রাইতলা ফুটবল একাদশ বনাম নিমবাড়ী ফুটবল একাদশ অংশগ্রহন করে।
খেলায় রাইতলা একাদশের নিকট ৪-০ গোলে পরাজিত হয় নিমবাড়ী একাদশ। ফাইনাল টুর্ণামেন্টের খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিলো। খেলা পরিচালনায় ছিলেন বিপি জয়নাল ( রেফারী), সার্জেন্ট (অবঃ) কামাল ও নাসির উদ্দিন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি গ্রামের প্রবীণ শিক্ষক হাজী আবদুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে ফাইনাল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সচিব ড. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মো.মঈনুল ইসলাম, মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহআলম, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান বাবলু, প্রেসক্লাব সভাপতি আবদুল হান্নান, ইঞ্জিনিয়ার এনামুল হক , ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, বাদৈর ইউপি সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মারুফ হাসান, চন্দ্রপুর কল্যান পরিষদের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন বাবুল, মো. ফোরকান উদ্দিন ভূইয়া, লায়ন জহিরুল ইসলাম সাগরসহ অন্যরা।
এসময় চন্দ্রপুর কল্যান পরিষদ সকল সদস্যগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১২:৪১ এএম | রবিবার, ১৬ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya