কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 9:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পৌরসভার সাধারন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরনবিধি সম্পর্কে অবগত করতে বিশেষ এই সভার আয়োজন করেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, র্যাব-১৪ কোম্পানী অধিনায়ক রাফিউদ্দিন যোবায়ের, ডিজিএফআই সার্জেন্ট মো.জিয়াউর রহমান, এনএসআই উপ-পরিচালক মো.কামরুজ্জামান, সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এসএম মেহেদী হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো.জিল্লুর রহমান, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট আবদুল্লা আল হাদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জাসিদুল ইসলাম।
এসময় পৌর নির্বাচনে অংশগ্রহনকারী ৩৪জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ও ৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কসবা পৌরসভার সংরক্ষিত নারী ও সাধারন কাউন্সিলদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হওয়ায় শুধু ৪৩ জন কাউন্সিলের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ কেন্দ্রে আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় ভোটার সংখ্যা ২৯ হাজার ৪৮০ জন।
Posted ৯:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya