শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় পশুরহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় সংক্রমণ বৃদ্ধির শঙ্কা

রুবেল আহমেদ, কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৭ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:19 pm

কসবায় পশুরহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় সংক্রমণ বৃদ্ধির শঙ্কা

কোরবানীর ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। ঈদকে সামনে রেখে লকডাউন শিথিলের ঘোষনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বসছে ১১টি কোরবানী উপলক্ষে পশুর হাট। কোরবানীর ঈদের পশুহাট মানেই প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম। স্বাস্থ্যবিধি মেনে পশু হাট বসানোর নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই পশু হাটগুলোতে। হাটে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে মোবাইল কোর্টসহ পুলিশিং ডিউটির ব্যবস্থা থাকলে তা যেন অপ্রতুল। গত বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত হাট বসতে শুরু করেছে। প্রতিটি হাটেই হাজার হাজার ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। দ্রুত সংক্রমন ছড়িয়ে পড়ার আতংকে রয়েছে এলাকার মানুষ।

শনিবার সকাল ১১টার দিকে গিয়ে দেখা যায়, পৌর শহরের গরু বাজারে গরু নিয়ে খামারী, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা গরু নিয়ে আসছে। বাজার তখনো ভাল করে জমে উঠেনি। যারা আসছেন বাজারে তাদের অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। কিছু ক্রেতা মাস্ক ব্যবহার করলেও অনেকের মাস্ক থুতনির নীচে লাগানো। এক সময় এই বাজারটি বড় একটি মাঠের মতো ছিলো। কালের আবর্তে বিভিন্ন দোকানপাট হয়ে খন্ড খন্ড আকার ধারন করেছে বাজারটি। অনেক পুরোনো বাজার হিসেবে পরিচিত পৌর শহরের এই বাজারটি। যারা গরু নিয়ে আগেই এসেছেন তাদের কাছে স্বাস্থ্যবিধির ছিটেফুটাও নেই। বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতাই তা মানছেনা।

এলাকার সচেতন লোকজন বলছে, একদিকে ঈদ এবং অপরদিকে উপজেলায় বাড়ছে করোনা সংক্রমন। পশু হাটগুলোতে যেভাবে মানুষের সমাগম হচ্ছে তা উদ্বেগজনক। যদি সীমান্তবর্তী এই উপজেলার পশুহাট থেকে ভারতীয় ডেল্টা ভেরিয়্যান্ট ছড়িয়ে পড়ে কি হবে এলাকার হাল তা বুঝিয়ে বলা যাবেনা।

হাটে আসা তালতলা গ্রামের ব্যবসায়ী রহমত আলী বলেন, ‘এমনিতেই যে গরম তার মধ্যে মুখে মাস্ক লাগালে শ্বাস গরম হয়ে আসে। কিছুক্ষন পর পর পানির পিপাসা লাগে। কিছুক্ষন পর পর পানি খামু নাকি নিজের গুরু সামলামু তাই মাস্ক পরতে ইচ্ছে হয়না। ভাই, এমনিতে আছি পেরেসানীতে কতক্ষনে গরু বেচা শেষ করুম এর মধ্যে মাস্ক পরার কথা জিগাইয়েননা’।

সৈয়দাবাদ গ্রামের গরু বিক্রেতা আমজাদ ভ’ইয়া বলেন, ‘আপনারা আরামে আছেন তো ? তাই গরু বাজারে আইছেন মাস্কের খবর লইতে। দেশে কত খবর আছে সেখানে যান। আমাদেরকে মাস্ক পড়নের কথা জিগাইয়া লাভ নাই। করোনায় যদি মরন কপালে লেখা থাকে তাইলে মরতে হবেই। মাস্কে বাঁচাইতে পারবনা। আপনারা যাইয়া বেশী বেশী মাস্ক পড়েন’।

হাটের ক্রেতা আহাদ মিয়া বলেন, ‘গরু বাজারে মানুষের যে ভীড় মাস্ক পড়লেই কি হবে আর না পড়লেই কি হবে। তাই মাস্ক পড়িনি। মরন আসলে মরে যামু তাতে সমস্যা নাই’।

কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে গরু বাজারে গরু বেচা-কেনার জন্য সকাল থেকেই মাইকিং প্রচার চলমান আছে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ, আনসার ও বাজারের সেচ্ছাসেবীরা কাজ করছে। এরপরেও একশ্রেনীর ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসিন’।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয় বলেন, ‘পশুহাটে স্বাস্থ্যবিধি মানতে পুলিশের পক্ষ থেকে মাস্ক পড়ার বিষয়ে প্রচার ও ক্রেতা-বিক্রেতাদের আর্থিক লেনদেনের নিরাপত্তা, টাকা লেনদেনে জাল টাকার মাধ্যমে যেন বিক্রেতা বা ব্যবসায়ীরা প্রতারিত না হয় মেশিনের ব্যবস্থা সহ সব ধরনের নিরাপত্তামুলক ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে’।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, ‘প্রতিটি পশু হাট যেন সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে বসানো হয় বিষয়টি উপজেলার সকল গরু বাজার পরিচালনা কমিটিকে বলে দেয়া হয়েছে। গরুবাজার গুলোতে সংক্রমন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পুলিশ, আনসার ও ভ্রাম্যমান আদালত কাজ করছে। প্রতিটি বাজারেই কড়া নজরদারী রাখা হচ্ছে’।

 

 

 

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | শনিবার, ১৭ জুলাই ২০২১

The Daily Sarod |