জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালিত অটো রিকশাকে ট্রাক চাপায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাউসার আলম (৩৫) ও ফুল মিয়া (৫০)। কাউসার আলম কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে ও সিএনজি চালিত অটো রিকশাটির চালক। ফুল মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে। তিনি সিএনজি যাত্রী ছিলেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো রিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
Posted ১১:৩০ এএম | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya