শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:39 pm

কসবায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক চাপায় সোহেল রানা (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি ইউনিয়নের শান্তিপুর  এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। নিহত সোহেল রানা উপজেলার খাড়েরা ইউনিয়নের বগীর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও কুয়েত প্রবাসী ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক রাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল রানা গত এক সপ্তাহ আগে কুয়েত থেকে দেশে এসেছেন। সন্ধ্যায় সোহেল রানা মোটরসাইকেল যোগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের শান্তিপুর নামক এলাকায় একটি ট্রাক সোহেলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |