জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৫ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাড়ির সীমানায় পানি পড়া নিয়ে ভাতিজার হাতে নিহত হলেন আবু বক্কর (৫৫)। সোমবার সকালে উপজেলার খাড়েরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই এলাকার আফজাল আলীর ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, আবু বক্কর ও তার ভাই রুকু মিয়ার বাড়ি পাশাপাশি। আবু বক্করের একটি ঘরের চালের পানি রুকু মিয়ার সীমানা পড়ে। এনিয়ে সোমবার সকালে আবু বক্করের সাথে রুকু মিয়ার ছেলে সবুজের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় সবুজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বক্করকে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted ১:২৭ পিএম | সোমবার, ২৫ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya