কসবা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২৮ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 9:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন অসহায় ও দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের মাটি ভরাট কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বুধবার (২৮ এপ্রিল ) বিকেলে উপজেলা খাড়েরা ইউনিয়নের মনকাশাইর ও কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় ভূমিহীনদের জন্য বাড়ি ও গৃহ নির্মানের জন্য চলমান কাজ দেখতে আসেন তিনি । এসময় তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
মাটি ভরাট কাজ পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা বাস্তবায়ন কর্মকতা তাপস চক্রবর্তী, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কবির আহাম্মদ খান ও কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন সহ অন্যরা।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের গৃহ নির্মাণের জন্য খাস জমিতে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন এলাকার সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
আশ্রয়নের ২য় পর্যায়ে ভূমিহীন অসহায় দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর বরাদ্দ দিয়েছে সরকার। এই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার খাড়েরা ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ১২.৩৫ একর জায়গা নির্ধারণ করেছেন উপজেলা প্রশাসন। এখানে পর্যায়ক্রমে ভরাট করে ৪৫০ টি ভূমিহীন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হবে। সরকারী ভাবে প্রতি পরিবারকে ২ শতাংশ জায়গাসহ একটি ঘর করে দেয়া হবে এবং সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়া হবে।
Posted ৯:০২ পিএম | বুধবার, ২৮ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya