কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:25 pm
ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাস জমিতে কবরস্থান নিয়ে সংঘর্ষে নাজির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত বুধবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাজির হোসেন ওই গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো পাঠিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের চাচাতো ভাই দেলোয়ার হোসেন বাদি হয়ে ১৯ জনকে আসামী করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের চাচা শিশু মিয়া জানায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে কসবা-নয়নপুর সড়কের পাশে খাস জমিকে বহু বছর যাবত পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন শিশু মিয়ার বংশের লোকজন। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষ একই গ্রামের নুরুল আমিন, জসিম মিয়া, আবদুল মতিন, জাকির হোসেন, ইকবাল হোসেন ও মনির হোসেন গংরা কবরস্থানটিকে তাদের নিজেদের দখলে নিতে পায়তারা শুরু করে। এ নিয়ে বুধবার রাতে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি বাধে। পরে উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেয়। পরে শিশু মিয়া ও তার ছেলেরা বাড়িতে যাওয়ার সময় স্থানীয় জসিমের দোকানের সামনে তাদের উপর আক্রমন করে। এমন সময় শিশু মিয়ার বংশের নাজির হোসেন কসবা থেকে বাড়ি যাওয়ার সময় দেখতে পায় কবরস্থান নিয়ে ঝগড়ায় লিপ্ত প্রতিপক্ষের লোকজন। সে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর চড়াও হয়ে তাকে উপুর্যপুরি কিল,ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে তার গোপনাঙ্গে লাথি দেয় আবদুল মতিন এমনটাই জানায় নিহতের চাচি মাহমুদা বেগম। গোপনাঙ্গের আঘাতে সে লুটিয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে নাজির হোসেনের অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে নাজির হোসেনকে চিকিৎসকের পরামশে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূইয়া বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:২৫ পিএম | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya