শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৩ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:12 pm

কসবায় উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৬ষ্ঠ ধাপে ইউপি সাধারন নির্বাচনে ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার সোমবার (০৩ জানুয়ারি) ছিলো শেষ দিন। আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র নির্দেশনা মোতাবেক দলীয় প্রতিক ছাড়াই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতীক বিহীন নির্বাচন হওয়ায় ৭টি ইউনিয়নেই প্রার্থীর ছড়াছড়ি।

উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয় সুত্রে জানা যায়, ইউপি সাধারন নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮জন এবং সাধারন সদস্য পদে ২৪৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে কসবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারন সদস্য পদে ৩৫জন, বায়েক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন এবং সাধারন সদস্য পদে ২৯জন, গোপিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন এবং সাধারন সদস্য পদে ৩৫ জন, কায়েমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারন সদস্য পদে ৩৬জন, বাদৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারন সদস্য পদে ৩৫ জন, মেহারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন এবং সাধারন সদস্য পদে ৩১ জন ও বিনাউটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারন সদস্য পদে ৪৭ জন উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সমর্থকদের নিয়ে এসে মনোনয়ন পত্র জমা করেছেন।

উল্লেখ্য, ইউপি নির্বাচনের মেয়াদ উত্তির্ণ না হওয়ায় উপজেলার কুটি ও খাড়েরা ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে নির্বাচন হচ্ছেনা। তাছাড়া মামলা জটিলতায় উপজেলার মুলগ্রাম ইউনিয়নেও এই ধাপে নির্বাচন হচ্ছেনা।

Facebook Comments Box

Posted ৮:১২ পিএম | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২

The Daily Sarod |