শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ইকবাল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:31 pm

কসবায় ইকবাল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ইকবাল হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় গ্রামবাসী এই মানববন্ধন করেন। মানববন্ধনে গনকমুড়া, বড়টুডা ও কাশিপুর গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে মামলার বাদী নিহতের স্ত্রী জোৎস্না বেগম ও দুই মেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তারা দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও ইকবাল হোসেন হত্যা মামলার কোনো আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় আতঙ্কে তাদের দিন কাটছে বলে দাবি করেন।

মামলার বাদী জোৎস্না বেগম অভিযোগ করে বলেন, তার কোনো পুত্র সন্তান নেই। আমরা অত্যন্ত গরীব।আসামীরা অর্থ বিত্তে এলাকার প্রভাবশালী।আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছেন। আসামীসহ এলাকার কিছু প্রভাবশালী লোক মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তারা ইকবাল হোসেন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করেন।

গনকমুড়া এলাকায় তিন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার হাজী হরমুজ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদ উদ্দিন মাষ্টার, সহ-সভাপতি আবদুল জাব্বার, একই ওয়ার্ডের সাবেক মেম্বার মুর্শিদ মিয়া, ইউপি সদস্য শফিউদ্দিন বাবু ও আবু হানিফ প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর উপজেলার গনকুমুড়া গ্রামে বিয়ে অনুষ্ঠানে বরযাত্রীদের সাথে দই নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটনার পরদিন বরযাত্রীদের হামলায় কনের পিতা ইকবাল হোসেন মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বিষ্ণাউড়ি গ্রামের আসামী করে ১৫ জনের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ইকবাল হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

 

Facebook Comments Box

Posted ৭:৩১ পিএম | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |