জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 1:47 am
ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এসব ইউপিতে ভোট গ্রহণ চলে।
জেলার কসবা উপজেলার কোন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত কোন প্রার্থীকে নৌকা প্রতিক বরাদ্দ দেওয়া হয়নি। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রাতে প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফল অনুযায়ী কসবা উপজেলার মেহারী ইউনিয়নে ৫৬০৫ ভোট পেয়ে মোশাররফ হোসেন , বাদৈর ইউনিয়নে ৪৭৭৪ ভোট পেয়ে শিপন আহমেদ ভূঁইয়া, গোপীনাথপুরে ৬০৬৮ ভোট পেয়ে মিজানুর রহমান, বিনাউটিতে ৬৬৮২ ভোট পেয়ে বেদন খান, কায়েমপুরে ১০৮২৫ ভোট পেয়ে ইকতিয়ার আলম রনি, বায়েকে ৬৩৯৭ ভোট পেয়ে বিল্লাল হোসেন এবং কসবা পশ্চিমে ৩৮৯৭ ভোট পেয়ে মো. মানিক মিয়া নির্বাচিত হয়েছেন।
Posted ১:৪৭ এএম | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya