স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিশু ধর্ষণ মামলায় আসামী সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবি জানান, ২০২১ সালের ১৮ জুলাই জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিসপুর গ্রামে শিশুটিকে তার দাদীর জন্য ডাল দেবার তথা বলে আসামী সুমন মিয়া তাকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নিয়ে যায় এবং পরে তাকে ধর্ষন করে। এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার বাদী হয়ে ২০২১সালের ১৯ জুলাই একটি মামলা করেন। শুনাণী শেষে বিজ্ঞ আদালত আসামী সুমন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।বাদীপক্ষের আইনজীবী উক্ত রায়ে সন্তোষ প্রকাশ করেন।
Posted ১০:২৫ পিএম | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya