শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

কসবায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 10:51 pm

কসবায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১শ ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। রোববার বিকেলে কসবা-চৌমুহনী সড়কের পাশে শাহপুর কবরস্থান এলাকা থেকে উদ্ধার করা হয়। পাচারের সাথে জড়িত ৪ চোরাকারবারীকেও আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, কসবা-চৌমুহনী সড়ক দিয়ে বিপুল পরিমান গাঁজার চালান পাচারের খবরে ঘটনাস্থলে কসবা উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে শাহপুর গ্রামের বড় কবরস্থানের পাশে অভিযান চালানো হয়। এসময়  গাঁজাসহ চোরাকারবারীদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, জেলার পাশ^বর্তী নবীনগর উপজেলার কৃষ্ণনগর কোনাপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে রাজ মিয়া (২৭), কসবা পৌরসভার কালিকাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহরাব মিয়া (২২), খাড়পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৯) এবং কসবা উপজেলার জাজিসার গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে একরাম হোসেন জনি ওরফে বাবু (৩১) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০)।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদে ১শ ২০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

The Daily Sarod |