স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:21 pm
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের চাপায় আলী হোসেন-(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার খাড়েরা গ্রামের মরহুম হাফেজ আহমেদের ছেলে। তিনি পেশা দুধ বিক্রেতা ছিলেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, পিকআপ ভ্যানটি আখাউড়া উপজেলার তন্তর বাজার থেকে মাছ বিক্রি করে ফিরে আসার সময় ওই মহাসড়কের পাশে পথচারী আলী হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
Posted ১০:২১ পিএম | সোমবার, ১০ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya